• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মধুপুরে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধানের শীষের কাণ্ডারি, গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্দেশনায় টাঙ্গাইলের মধুপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ফুলবাগচালা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৬নং ওয়ার্ডের বেলতলী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দুদু মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ আলী।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফুলবাগচালা ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।স্থানীয় নেতাকর্মীরা এ সময় উচ্ছ্বাসের সাথে স্লোগান দেন- “তারেক জিয়ার আশীর্বাদ, আলহাজ্ব মাহবুব আনাম স্বপন ফকির জিন্দাবাদ”


ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ