• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

জামায়াত নেতাকে আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পি.এম.
মুশতাক আহমদ খান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে  আটক করেছে ইসরায়েলি সেনারা।

পাকিস্তান–ফিলিস্তিন ফোরামের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক সিনেটর মুশতাক আহমদ খানকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজামুখী ছিল।

বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরায়েলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছি আমরা। 

সূত্র: ফার্স্টপোস্ট

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত