• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

উন্নত দেশ গড়তে সরকারের সঙ্গে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পি.এম.
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এ দেশকে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হতে হিসেবে গঠনের জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন এনজিওকে এক যোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকালে তেজগাঁও ইমপালস্ হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত "আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)- কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব" শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। সেমিনারে বিশ্লেষণমূলক বক্তব্য দেন মনির হোসেন। 

তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বেসরকারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি অনুপ্রেরনায় বেসরকারী সংগঠনকে প্রত্যক্ষ সহযোগীতা দিতো। রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে সকলের সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। 

শিমুল বিশ্বাস বলেন, বিগত আওয়ামী লীগ শুধু মাত্র বিরোধীদলের প্রতি দমন-পীড়নেই ব্যস্ত ছিলো না। তারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনজিও গুলোকেও দলীয়করণ করেছিল। যে কারণে এসব সংগঠনের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হতে পারেনি। তাই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে। 

এসময় ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক