• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ পুরোপুরি নিরাপদ নয়- মির্জা ফখরুল

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবীর মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে। আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর পশুর চেয়েও হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুস্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে। যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা নির্দয়ভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোন বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের দমণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে গুরুতর আহতকারী আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত’রা যশোর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ধরণের লোমহর্ষক, পৈশাচিক, বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই