• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় এক ডিবি পুলিশ সদস্যকে হাতেনাতে ধরেছেন স্থানীয়রা। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য সেলিম আহমেদ টাঙ্গাইলের বাসিন্দা। সে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, লাকি খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় তার প্রেমিক ডিবি কনস্টেবল সেলিম আহমেদের প্রভাব খাটিয়ে আসছিলেন। 

অভিযুক্ত কনস্টেবলকে থানা হেফাজতে নেওয়ার কিছু সময় পর প্রেমিকা লাকি খাতুনকেও থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় লাকি খাতুন স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগাল করন ও হুমকি দেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের থানার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি টিম দিয়ে তাদের থানায় আনা হয়েছে।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও