• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজার অবরুদ্ধ এলাকায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল, ঘরবাড়ি ও শরণার্থী শিবির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার মধ্যে হাজারো মানুষ দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে রাত পর্যন্ত অবিরাম হামলা চালানো হয়েছে। জায়তুন এলাকার আল-ফালাহ স্কুলে দু'টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুদ্ধের কারণে আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুলে শত শত মানুষ ছিলেন। হামলার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধারকাজ শুরু করলে আবারও হামলার শিকার হন, যার মধ্যে মুন্তাসির আল-দাহশান নামে এক কর্মী পরে মারা যান। আল-আহলি আরব হাসপাতাল জানিয়েছে, ওই হামলায় অন্তত ছয়জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

একই দিনে দারাজ মহল্লার একটি বাড়িতে সাতজন নিহত হয়েছেন। জায়তুনের দক্ষিণ-পূর্ব অংশে এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ নিহত ৬৫ জনের মধ্যে ৪৭ জন গাজা সিটিতে মারা গেছেন।

এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ইউরোপজুড়ে ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত