• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

যশোরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

যশোর প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোর বজ্রপাতে স্থানীয় বিএনপি’র নেতাসহ দু'জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের স্থানীয় বিএনপি'র নেতা হাকিম সরদার (৪৫) সকাল সাড়ে ৮টার দিকে তার নিজ মাছের ঘেরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

মৃত হাকিম সরদার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রব সরদারের ছেলে এবং বসুন্দিয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার তার মৎস্য ঘেরে কাজ করছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পাশে থাকা অন্য ঘেরের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।

বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ নিশ্চিত করে বলেন, হাকিম সরদার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন।

এদিকে বজ্রপাতে জেলার কেশবপুর উপজেলায় শামিম হোসেন (২৫) নামের  যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদার এর ছেলে। বুধবার সকাল ১০টার দিকে মৃত শামিম হোসেন প্রতিদিনের ন্যায়  সাগরদত্তকাটি গ্রামের আমতলা নামক মৎস্য ঘেরে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে  সে মারা যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ