• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে জামায়াতের মিছিল

কুমিল্লা প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
আমির হামজা রাসেল। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মিছিলে অংশ নেন- জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী। 

এ সময় জামায়াত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করেন। তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।

জানা যায়, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামায়াত-শিবিরের কর্মী দাবি করা শুরু করেন তিনি। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন আমির হামজা।

এদিকে আমির হামজাকে গ্রেপ্তারের পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী দাবি করে এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।

মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ বলেন, আমির হামজা প্রকৃতপক্ষে একজন শিবিরকর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছে। তিনি কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল নাম্বারে কল করেও তাকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। রাজনৈতিক বিষয়টি আমার জানা নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী