• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নব্বই দশকের সিডি প্লেয়ার, আজ শুধুই স্মৃতি

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নব্বই দশকের ছেলে-মেয়েদের কাছে সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ারের শব্দগুলো এখন এক প্রকার আবেগের সঙ্গে জড়িত। সেই সময়ে বিনোদনের প্রধান মাধ্যম ছিল এসব যন্ত্র। পাড়ার কোনো ঘরে সিডি চললে ছোট থেকে বড় সবাই নাটক, সিনেমা, গান দেখতে ভিড় করত। তখন ঘরে টিভি সাধারণ ছিল না; পাড়ার কেবল কয়েকটি ঘরে টিভি দেখা যেত।

১৯৮২ সালে জাপানে প্রথমবারের মতো বাজারে আসে সনি সিডিপি-১০১। ১৯৮৪ সালে এটি উত্তর আমেরিকা ও ইউরোপে পৌঁছায় এবং পরবর্তীতে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে সিডি প্লেয়ারের প্রচলন শুরু হয় নব্বই দশকে। প্রথমে শহর কেন্দ্রিক হলেও পরে সহজলভ্য হওয়ায় গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়ে। ভাড়ায় এক ঘর থেকে আরেক ঘরে ঘুরত এসব যন্ত্র। দোকান থেকে টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য সিডি ভাড়া পাওয়া যেত।

সন্ধ্যায় গ্রামের উঠান হয়ে উঠত লোকে লোকারণ্য। আশপাশের বাড়ির ছেলে-মেয়ে, নারী-পুরুষ, বৃদ্ধ সবাই মিলিত হতো সিডিতে সিনেমা বা নাটক দেখার জন্য। তবে এখন এসব কেবল স্মৃতি। বর্তমান সময়ের ছেলে-মেয়েদের কাছে সিডি মূল্যহীন হলেও নব্বই দশকের জন্য এটি এক আবেগের নাম।

অবু রহমান, বয়স ৪৫, বলেন, “আমাদের সময় ভাড়ায় ১০-১৫ টাকা দিয়ে সিডিতে নাটক, সিনেমা দেখতাম। জাপানি ভিসিডি কিনতে অনেক খরচ করতাম। নতুন নাটক বা সিনেমা আসলে ডেকে ডেকে খবর দেওয়া হতো। সেসময় সিডি ব্যবহার অনেক নিয়মকানুনে চলে। এখন সবই স্মৃতি।”

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সিডি, ডিভিডি ও ভিসিডির যুগ প্রায় শেষ। এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বাসা বসে বা চলাফেরার সময় যেকোনো নাটক, সিনেমা, গান উপভোগ করা সম্ভব।

সিডি, ডিভিডি ব্যবসার মাধ্যমে তখন গ্রাম থেকে শহরে হাজারো মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছিল। কিন্তু সিডির যুগ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কর্মসংস্থানও বিলুপ্ত। শুধু রয়ে গেছে স্মৃতির পাতায় নব্বই দশকের সিডির যুগ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর