• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য সম্ভব নয় : মঞ্জু

ফেনী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবি পার্টি অধিকারভিত্তিক রাজনীতি সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনি রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে। কোনো ধর্মই হিংসা, লুটতরাজ ও বিভেদকে সমর্থন করে না। পরের সম্পদ হরণকারী মুসলমান ও হিন্দুর মধ‍্যে পার্থক‍্য কি? উভয়েই দোজখ বা নরকে যাবে।

সনাতন ধর্মের তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে এ পূজা আয়োজন ও উৎসব ব‍্যর্থতায় পর্যবসিত হবে।
 
মজিবুর রহমান মঞ্জু ফেনী সদরের কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তরখানে সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ রুহিতিয়া জয় কালীবাড়ি দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ি কালী মন্দির, গুরুচক্র মন্দির, বারাহীপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, নজরুল ইসলাম সবুজ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড