• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে চাঁদাবাজি বেড়ে গেছে : মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে চাঁদাবাজি, দুর্নীতি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। একই সঙ্গে চাঁদাবাজির রেটও বেড়েছে বলেও দাবি তার। তার ভাষ্য, সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এসব কথা বলেন মোস্তফা ফিরোজ।

ভিডিওর শুরুতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার একটি বক্তব্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

তার এই বক্তব্যের প্রেক্ষিতে মোস্তফা ফিরোজ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যর্থতা যেটা মানুষকে প্রতিনিয়ত স্পর্শ করে।

তিনি বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় টাকা-দুই টাকা নেওয়া হচ্ছে। চাঁদার রেট বেড়ে গেছে। গত বছরের ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোস্তফা ফিরোজ বলেন, ‘থানা-পুলিশ একেবারেই চুপ। তারা বিন্দুমাত্র কোনো ঝুঁকি নেয় না। কারো পক্ষ থেকে যখন চাপ পড়ে তখন তারা হাজির হয়। এ ছাড়া নরমালি নিজের মতো করে ফাংশন করছে না।’

রাজনৈতিক নেতাদের ভয় পাচ্ছে। ওই বৈষম্যওয়ালাদের ভয় পায়। ভয় পেয়ে তারা চুপ করে বসে আছে। কোনো অ্যাকশনে নামে না। অ্যাকশনে নামলে আবার যদি মব তৈরি হয়, এ কারণে তারা চুপচাপ বসে আছে। এভাবে চলতে পারে না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতার নতুন উদাহরণ দেখালেন হাসনাত আবদুল্লাহ
জবাবদিহিতার নতুন উদাহরণ দেখালেন হাসনাত আবদুল্লাহ
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী