• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

পুলিশের ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পি.এম.
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসাসহ নানা জনের কাছে গেছে। তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।

তিনি বলেন, সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং এসব মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছে।

পুলিশ মহাপরিদর্শক আরও জানান, সারাদেশে পূজামণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী