• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

   ১২ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পি.এম.
হিজবুল্লাহর ড্রোন হামলা
হিজবুল্লাহর ড্রোন হামলা

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো

শনিবার টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন তেলআবিবে আঘাত হেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে। ইসরাইলি এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন তেলআবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে

এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন তেলআবিবের আকাশসীমায় ঢুকেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলআবিবের হার্জলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে

এদিকে আল-জাজিরার বলছে, ইসরাইলের দখল করা এলাকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে

এর আগে ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে জানায় যে, মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে ১০০টি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে ছোড়া হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনাও ঘটেছে।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন