• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

২ ঘণ্টায় ডিএসইতে ৩১৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সূচক সামান্য উত্থান নিয়ে লেনদেন শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত যে শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার তুলনায় সাড়ে ৬ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে মোট লেনদেন হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকার সিকিউরিটিজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ পয়েন্ট হয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৮টির। বিপরীতে কমেছে ৪৪টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫৪ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সব সূচক বৃদ্ধি পেয়েছে। সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১৫,১০০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯,২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ১২৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৭টির, এবং ১৪টির দর অপরিবর্তিত। মোট লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল