• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

আশা করেছিলাম নতুন বাংলাদেশ পাব: মনছুর

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পি.এম.
এম মনছুর আলম -ছবি সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) এম মনছুর আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরি হারানোর খবর জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, রাজনৈতিক কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

মোনছুর আলম বলেন, “আশা করেছিলাম নতুন বাংলাদেশ পাব, কিন্তু এক বছর পরেই আমার রিজিকের ওপর হাত পড়ল।” তিনি আরও জানান, “প্রিয় বিএনপি, তোমাকে ভালোবাসতে গিয়ে সরকারি চাকরির তোয়াক্কা না করে দলের চরম ক্রান্তিলগ্নে রাজপথে এবং অনলাইনে সমানে সক্রিয় ছিলাম। আজ হয়তো তারই ‘পুরস্কার’ পেলাম। পূর্বের কোনো নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ ছাড়াই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাকে টার্মিনেট করেছে।”

তিনি জানান, ২০২১ সালের মার্চ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন এবং ২০২২ সালে গ্র্যাজুয়েশন শেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যোগ দেন। ব্যাংকে চাকরিরত অবস্থায়ও দলের পক্ষে সক্রিয় ছিলেন।

মোনছুর আলম বলেন, “দলটা আমার আবেগের সঙ্গে মিশে গেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন দেখে বিরক্ত ছিলাম। ৫ আগস্ট ছিল জীবনের অন্যতম খুশির দিন। আশা করেছিলাম নতুন বাংলাদেশ পাব।”

তিনি শেষ করেন, “ব্যাংক আমাকে কোনো কারণ উল্লেখ না করলেও বুঝতে পারছি, রাজনৈতিক কারণে হয়তো আমাকে টার্মিনেট করা হয়েছে। দলের কাছে বিচার পাব কি না জানি না, তবে আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম। আমার অসুস্থ বাবা-মায়ের চোখের জলে জালিমের মসনদ কেঁপে উঠতে পারে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা