• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা

ফেনী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ফেনী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল আলম মজনুকে মালদ্বীপ সফর উপলক্ষে সংবর্ধনা দিয়েছে দেশটিতে অবস্থানরত ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সমর্থকরা।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালের একটি স্থানীয় হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। তিন দিনের সংক্ষিপ্ত সফরে মালদ্বীপ গেছেন রফিকুল আলম মজনু।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রফিকুল আলম মজনু প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি দিতে হবে। আগামী নির্বাচনে দেশে গিয়ে নিজ নিজ অবস্থান থেকে ভোট প্রদানের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে হবে।”

‎সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি  শাহ আলম ও মো. ফারুক হোসাইন, মালদ্বীপ সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মো. শাহ আলম, মো. হানিফ, মো. রিয়াদ এবং নিউজ টোয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার প্রমুখ। প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি সফল, সুশৃঙ্খল ও প্রাণবন্ত ছিল।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও