• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
সোহেল আহমেদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১২ থেকৈ ১৩টি মামলা ছিল।

জানা যায়, বিগত আওয়ামী লীগের আমলে সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সোহেল ও তার কয়েকজন সহযোগী সায়েমের বাড়িতে ফের চাঁদা চাইতে যায়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেল কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে। পাশের কয়েকজন নারী এ দৃশ্য দেখে দ্রুত মসজিদের ইমামকে জানান। মসজিদের ইমাম মাইকে চাঁদা দাবির ঘোষণা দিলে আশপাশের ৬০০-৭০০ লোক একত্রিত হয়ে তাকে ঘেরাও করে তাকে গণপিটুনি দেয়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ