• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

লাশ পোড়াতে খড়ি দেওয়া যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পি.এম.
লাশ পোড়াতে খড়ি দেওয়া যুবক গ্রেপ্তার। সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে রাসেল মন্ডল নুরাল পাগলার লাশে খড়ি দিচ্ছে। পরে তাকে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, নুরাল পাগল দরবারে হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলের বাড়ি ও দরবারে হামলা চালানো হয়। এ সময় ভক্ত রাসেল মোল্লা প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনার পর রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ