• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

লোগো পরিবর্তনের মাধ্যমে কী বার্তা দিতে চায় দলটি?

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে জামায়াত ইসলামী আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এবার নতুন মাত্রা যোগ করেছে দলটির লোগো পরিবর্তনের বিষয়টি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশের সম্ভাবনা রয়েছে।

জামায়াতের লোগোতে এতদিন দেখা যেতো আরবি ভাষায় ‘আল্লাহ’ শব্দের ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে ‘আক্বিমুদ্দিন’ লেখা। তবে সম্প্রতি প্রকাশিত সম্ভাব্য নতুন লোগোতে এসব নেই। এতে দেখা যাচ্ছে কলমের নতুন প্রতীক এবং দাঁড়িপাল্লা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় জাতীয় পতাকার আদলে নতুন লোগোও দেখা যায়। সামাজিক মাধ্যমে এটি নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, নতুন লোগোর মাধ্যমে দলটি কী বার্তা দিতে চাচ্ছে।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে জানিয়েছেন, লোগো পরিবর্তন হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, তবে কোনটি চূড়ান্ত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তিনি জানান, আজকের ছবিতে দেখা লোগো ভুলবশত প্রকাশ পেয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড