• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরাণ মতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা প্রতিবছর মর্ত্যে আগমন করেন। এবার দেবী আসছেন গজে (হাতি) চড়ে এবং বিদায় নেবেন দোলায় (পালকি) করে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সকাল ৯টা ৫৮ মিনিটের আগেই অনুষ্ঠিত হবে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

ধর্মগ্রন্থে বর্ণিত আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হলে তাঁদের সম্মিলিত তেজ থেকেই আবির্ভূত হন অসুরবিনাশী মহাশক্তি-দেবী দুর্গা।

গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। আজ ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী পালিত হবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। অর্থাৎ এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরেই ২৫৯টি মণ্ডপে পূজা হবে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী