• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতির হাতিয়ার’: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

উচ্চশিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে— মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মানুষের সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও মূল্যবোধকে বিকশিত করে। উচ্চশিক্ষা জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস তৈরি করে, ভালো কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথ খুলে দেয়।

ড. খালিদ আরও বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর। প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার উন্নতির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব হয়। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে প্রফেসর আবু বকর রফিক, ড. মাহবুবুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, প্রফেসর আহসান উল্লাহ, মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক