• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শিবচরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডিআইজি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি শিবচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ জিঁউর মন্দিরের পূজা মণ্ডপে আসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ পাল, সেক্রেটারি বিকাশ কুন্ডু, কার্যকরী সদস্য রাধা বিনদ সাহা ও বাবুল কুন্ডু। এছাড়াও গোবিন্দবাড়ি পূজা মণ্ডপের ভারপ্রাপ্ত সভাপতি দয়াল ব্যানার্জিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ডিআইজি রেজাউল করিম মল্লিক তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন,
শারদীয় দুর্গোৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয়,বরং জাতীয় জীবনের সামগ্রিক উৎসব। তাই এই উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও জানান, পূজাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায় যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলেও তিনি আশ্বস্ত করেন।

ডিআইজি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন-
আপনারা আনন্দের সাথে পূজা উদযাপন করুন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে আমরা সর্বদা প্রস্তুত। এদেশে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে—এটাই আমাদের লক্ষ্য।”

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বছরের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হাছান,শিবচর(মাদারীপুর)সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম,শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ