• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গড় পরিমাণ প্রায় ১৭ শতাংশ কমেছে। যদিও সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল, তবুও সূচক ও অধিকাংশ শেয়ার দরপতনের মুখোমুখি হয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। ৩০টি নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্টে ২ হাজার ১০৩ পয়েন্টে, আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে এসেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ২১৯টির কমেছে এবং ৩৭টির অপরিবর্তিত রয়েছে। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকায়, যা আগের সপ্তাহের ৭০১ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১৬.৭৩ শতাংশ কম। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা, আগের সপ্তাহের ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার তুলনায় কমেছে ৫৮৬ কোটি ৫০ লাখ টাকা।

সেক্টরভিত্তিক লেনদেনে বস্ত্র খাত শীর্ষে, দৈনিক গড় ৯০ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর পরে ওষুধ ও রসায়ন খাতের লেনদেন দৈনিক গড় ৮৩ কোটি ৮০ লাখ টাকা এবং ব্যাংক খাতের ৬২ কোটি ৩৭ লাখ টাকা। প্রকৌশল খাত ও বিবিধ খাত যথাক্রমে ৪৭ কোটি ৪৬ লাখ ও ৪১ কোটি ২০ লাখ টাকার লেনদেনে অবদান রেখেছে।

মোট বাজার মূলধন সামান্য কমে সপ্তাহ শেষে ৭ লাখ ২৩ হাজার ৪৪৯ কোটি টাকা হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৭ কোটি টাকা, অর্থাৎ ১ হাজার ১৮ কোটি টাকা হ্রাস পেয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমেছে, তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৬২ শতাংশ ও ১.৫০ শতাংশ কমে যথাক্রমে ১৫ হাজার ৮৯ ও ৯ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। সিএসআই ও সিএসই-৩০ সূচক কমেছে যথাক্রমে ১.২৬ শতাংশ ও ১.৪৩ শতাংশ। সিএসই-৫০ সূচক ১.৪৭ শতাংশ কমে ১ হাজার ১৪৫ পয়েন্টে এসেছে।

গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৩ লাখ টাকা, আগের সপ্তাহের ৬৭ কোটি ৬ লাখ টাকার তুলনায় বেড়েছে ১২ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২১৫টির এবং ২৪টির অপরিবর্তিত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল