• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় এ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৭০০ মিটারজুড়ে থাকা পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলসহ ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায় কর্তৃপক্ষ। এ সময় প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে যাচাই করে বৈধ কাগজপত্র না থাকায় ১৯৬ জনকে আটক করা হয়। আটকরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক। তবে কোন দেশের কতজন আটক হয়েছেন, তা জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, অভিযানে তিনজন স্থানীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। তিনি বলেন, অনেক রেস্তোরাঁ পরিচালকেরা বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন। এ ধরনের কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে মেয়াদোত্তীর্ণ ভিসা, কাজের পারমিটের অপব্যবহার ও অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

পরিচালক আরও জানান, রাজধানীতে গড়ে ওঠা তথাকথিত ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। একইসঙ্গে তিনি জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক