• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বলিউডে আর্থিক অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন আর মাধবন

বিনোদন ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পি.এম.
বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন। সংগৃহীত ছবি

বলিউডে আর্থিক অনিশ্চয়তার চিত্র তুলে ধরলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। তার অভিযোগ, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সঠিক পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা নেই, ফলে শিল্পীরা প্রায়ই অনিশ্চয়তায় ভোগেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাধবন বলেন, “ভারতে যদি হলিউডের মতো সুব্যবস্থা থাকত, তবে ‘থ্রি ইডিয়টস’, ‘রং দে বাসন্তি’, ‘তনু ওয়েডস মনু’—এই তিনটি ছবির আয়েই আমার গোটা প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারত।”

তিনি আরও বলেন, তারকারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত হলেও বাস্তবে খুব কম মানুষই বোঝেন অপ্রয়োজনীয় খরচ না করার গুরুত্ব। “হলিউডে থাকলে আমি আরও ঝুঁকিপূর্ণ প্রজেক্টে হাত দিতাম। কারণ জানতাম, তিনটি ব্লকবাস্টারের আয়ই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথেষ্ট।”

মাধবন জানান, ভারতে শিল্পীদের জন্য নেই কোনো পেনশন বা রয়্যালটি ব্যবস্থা। ফলে সবাই মনে করেন, আজ যা পাওয়া যায় তাই লাভ। পারিশ্রমিক সংক্রান্ত অনিয়মের শিকার হলেও অধিকাংশ শিল্পী তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারেন না।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’