• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাজারহাটে ওসির প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

   ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে ওসি নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫সেপ্টেম্বর) বিকালে ট্রাফিক মোড় এলাকায় রাজারহাটের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে সাইয়াদুর রহমান শাওন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাজারহাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খোকন চৌধুরী, রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, উপজেলা সপ্রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রাজারহাট প্রেসক্লাবের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেকেন্দার আলী লিমন, এনসিপি রাজারহাটের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্রদল রাজারহাট উপজেলা শাখার সভাপতি রুবেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহবায়ক তোফায়েল আহমেদ, ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া ও পূজা উদযাপন কমিটি রাজারহাটের সদস্য সচিব রতন কুমার রায় প্রমূখ।

বক্তারা বলেন-রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেয়া হয়। ফলে রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ধারনা করছে রাজারহাটের সচেতন মহল। 

ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পূনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ