• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

তথ্য উপস্থাপনায় সততা ও বস্তুনিষ্ঠতা দরকার : আসিফ মাহমুদ

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পি.এম.
যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

তথ্য উপস্থাপনায় সততা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি তাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি ব্যাখ্যা দেন।

আসিফ মাহমুদ লিখেছেন, একটি জাতীয় দৈনিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পকে ‘বিশেষ প্রকল্প’ হিসেবে উল্লেখ করেছে। বাস্তবে এ ধরনের জেলাভিত্তিক প্রকল্প দেশের ২০টি জেলায় চলছে। গত এক বছরে মানিকগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী ও সাতক্ষীরায় নতুন প্রকল্প যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে সব ৬৪ জেলায়ই এ ধরনের প্রকল্প নেওয়া হবে।

তিনি প্রশ্ন তোলেন, “তাহলে বাকি ২২টি প্রকল্পের কথা বাদ দিয়ে কেন শুধু দুটি প্রকল্পকেই বিশেষভাবে ফ্রেম করা হলো?”

তার মতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ‘উপজেলা সড়ক’ ক্যাটাগরির আওতায় সব কাঁচা-পাকা সড়কের পরিমাণ বিবেচনায় প্রকল্প গ্রহণ করে। এক ক্যাটাগরি দেখিয়ে পুরো চিত্র তুলে ধরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচায়ক নয়।

আসিফ মাহমুদ আরও জানান, অধিকাংশ জেলা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বা যৌথ জেলা প্রকল্পের আওতায় আছে। ধাপে ধাপে সব জেলাই আলাদা প্রকল্পে অন্তর্ভুক্ত হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী