• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সিইসির বক্তব্যের জবাবে তীর্যক মন্তব্য হাসনাতের

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দিন ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে তীর্যক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ।

সিইসির বক্তব্যে তিনি বলেন, “কারণ উপরের অনুমতি নাই। উত্তর দিক থেকে সিগন্যাল নাই।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিইসির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ মন্তব্য করেন হাসনাত। তবে ‘উপরের অনুমতি’ এবং ‘উত্তরের সিগন্যাল’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।

এর আগে একই দিন নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা করবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।”

তিনি আরও জানান, নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তাদেরও দেওয়া হয়নি। “তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এত প্রশ্ন কেন?”— এমন প্রশ্নও তোলেন তিনি।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে ‘নৌকা প্রতীক’ স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে। তবে তালিকায় শাপলা প্রতীক রাখা হয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ