• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

২৬০ কোটি টাকার দাবি পরিশোধ করল সোনালী লাইফ

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরে (আজ পর্যন্ত) ২৬০ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কোম্পানির একযুগ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান ফওজিয়া কামরুল তানিয়া ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম বলেন, "চলতি বছর আমাদের আরও ৩২০ কোটি টাকার দাবি পরিশোধ করতে হবে। ইনশাআল্লাহ, সেটি আমরা সফলভাবে করতে পারব। সোনালী লাইফ সব সময় শতভাগ বিমা দাবি পরিশোধ করেছে। এ কারণেই আমরা মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের পলিসিহোল্ডার নেই। আমরা প্রত্যেক পরিবারে বিমা সেবা পৌঁছে দিতে চাই। মানুষের সঞ্চয়কে শক্তিশালী করা এবং ঝুঁকি বহন করাই আমাদের দায়িত্ব।"

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ফওজিয়া কামরুল তানিয়া বলেন, "আমাদের লক্ষ্য শুধু হাজার কোটির প্রিমিয়ার আয় নয়; বরং গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান উদ্দেশ্য। ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাই। এটি আমার বাবা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের স্বপ্ন ছিল। আমরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি।"

কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, "আমার বাবার লক্ষ্য ছিল মাত্র ৭ দিনের মধ্যে বিমা দাবি পরিশোধ করা। আমরা শতভাগ দাবি পরিশোধের নীতি অনুসরণ করছি এবং ইনশাআল্লাহ শিগগিরই ৭ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির লক্ষ্য অর্জন করব।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত