• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জরিপে এসেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা বোঝে না, তাহলে ৭০ শতাংশ মানুষ পিআর চায় বলে কীভাবে দাবি তোলা হচ্ছে। তাই বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করাই ভালো। পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভোট দিলাম স্বন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে, পিআর হলো এই অবস্থা- এটা জনগণের বক্তব্য আমরা নয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক আলোচনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস। পিআর হচ্ছে অজনপ্রিয় দলের বেশি সিট পাওয়ার জন্য। দেশে যেন অনৈক্য থাকে, স্থিতিশীলতা না আসে, মেজরেটি পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চাওয়া থেকে পিআর চাওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচন দেয়ার এখতিয়ার নাই এবং কোন আইনে নির্বাচন হবে যারা বলছেন তাদের প্রতি প্রশ্ন নির্বাচন কী তাহলে রাজনৈতিক দলের দেয়ার এখতিয়ার আছে?’

কারো অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ, ইললিগ্যাল কোনো আবদার রেখে দেশেকে বিপদে ফেলা যাবে না। সাংবিধানিক ধারা রক্ষা করতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড