• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

   ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে, মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে;  মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকা অতিক্রমকারী যানবাহনগুলো অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে; আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান