• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৯৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। 

বেলা ১১টা পর্যন্ত শেয়ার ও ইউনিটের দাম কমেছে ৫৬টির, কিন্তু বেড়েছে ২৬২টির। অপরিবর্তিত ছিল ৭১টি। এ সময়ে লেনদেন আগের দিনের তুলনায় বেড়ে প্রায় ১৯৮ কোটি টাকা হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৭ পয়েন্ট হয়েছে। 

ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেন হয়েছে, যার মধ্যে ২৬২টির দাম বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা। এর আগে বুধবার এই সময় পর্যন্ত লেনদেন ছিল ১৩৯ কোটি ৫ লাখ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল