• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী অনুদান

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের পক্ষ থেকে  সিন্দুকছড়ি জোনের মাধ্যমে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য নগদ অর্থ   অনুদান প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময়  বিভিন্ন পূজা মন্ডপের উদযাপন কমিটির দায়িত্বপূর্ণ ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেন সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।

পূজার সার্বিক কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ মনিটরিং টিম কাজ করবে সকল মণ্ডপগুলোতে। ২৪ ঘণ্টা পূজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং অপ্রীতকর ঘটনা এড়াতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

জোন কমান্ডার বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় পালন করেনা! অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করেন। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ একে অপরের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।

গুইমারা মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক বলেন, এই উৎসবে সকল ধর্ম বর্ণের লোক অংশগ্রহণ করে থাকে। এই উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত খুশি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার