• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নড়াগাতীতে ইয়াবাসহ দুই যুবক আটক

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নড়াইলের নড়াগাতি থানার যোগানীয়া এলাকা থেকে ২১ পিচ ইয়াবাসহ  রাশেদ গাজী ওরফে রিপন গাজী(২৮) ও রুবেল মীর(৩২) নামে ০২ যুবককে আটক করেছে  নড়াগাতী থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে তাদের আটক করা হয়। আটক রিপন গাজী যোগানীয়া এলাকার আলম গাজীর ছেলে এবং রুবেল মীর কলাবাড়িয়া গ্রামের মৃত আশরাফ মীরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই রাজীব পাল রাজু ও এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম হতে তাদের আটক করা হয়। 

এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে  নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর
শ্রীপুর সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত। ছবি-ভিওডি বাংলা
শ্রীপুর সীমান্তে ৭ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ