• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেসবুকে কড়া বার্তা দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

হাসনাত আরও লিখেছেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো ও যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত— এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট