• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সবগুলো মূল্যসূচকে সামান্য উত্থানে লেনদেন চলছে।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, তার চেয়ে তিনগুণ বেশি সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে এই সময়ে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৪ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে মাত্র ১২১ কোটি টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্ট হয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির। বিপরীতে কমেছে ৬৯টির। আর ৮৬টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১২১ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল সোমবার এ সময় পর্যন্ত ১৭৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫৩ কোটি ৬৮ লাখ টাকা। এই সময়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড-এর শেয়ারে, ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার প্রথম ঘণ্টায় ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল