• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসন পাবে এনসিপি: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে  (এনসিপি) জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি, ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।

তিনি বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেতো। এখন তারও নিচে নেমে যাবে। 

পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।
 
ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।
 
কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না বলে জানান তিনি। এসময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।
 
তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালাইয়েন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়