• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

সরল ইউনিয়নে নতুন মসজিদ উদ্বোধন

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাত ঘর পাড়া এলাকায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে সম্প্রতি একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘কালা গাজী মোহাম্মদ শফি নতুন জামে মসজিদ’। 

কোরবানির ঈদ (ঈদুল আজহা) উপলক্ষে এই মসজিদে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং তখন থেকেই নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে।

বর্তমানে সাতটি পরিবারের মুসল্লিরা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করে থাকেন। 

মুসল্লীরা বলেন, মসজিদের সার্বিক পরিস্থিতি এবং সরকারি অনুমোদন ও সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্যরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে মসজিদটির অনুমোদন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন।

মসজিদের পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন :- সভাপতি, হাবিবুর রহমান সওদাগর, সহ-সভাপতি আব্দুল গফুর (প্রবাসী), সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কোম্পানি, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক জয়নাল সওদাগর, সদস্য মোঃ নাছির উদ্দীন।

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ নিয়মিত মুসল্লিদের মধ্যে রয়েছেন, হাফেজ মাওলানা জকরিয়া (মুয়াজ্জিন), নুরুল ইসলাম, আলী আহমদ, মিজানুর রহমান, শহর আলী, আমিনুর রহমান, নুর আহমদ, জয়নাল সওদাগর, এবং মোঃ নাছির উদ্দীন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মসজিদটি স্থানীয় মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করবে। তাই, তারা আশা করেন সরকার দ্রুত তাদের আবেদনে সাড়া দেবে এবং মসজিদটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মসজিদ কমিটি যোগাযোগ মোবাইল নাম্বার - 01829-077819

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু