• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে যাবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, দেশে আবারও সুষ্ঠু নির্বাচনের বিপরীতে ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’ দখলদারিত্ব রেখে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবারও ২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। গত ১৬ বছর ধরে মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ফারুক বলেন, দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ টিকবে না।

সভায় নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর সরফত আলী সপুসহ অন্যরা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড