• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে

প্রতিনিধি সংকটে রাজশাহীর ক্রীড়াঙ্গন

  রাজশাহী ব্যুরো
প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি না পাঠানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন সংশ্লিষ্টরা।

সাক্ষাৎকালে রাজশাহীর ক্রীড়াঙ্গনের চলমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় থাকা বিভিন্ন ইস্যু নিয়ে জেলা ক্রিকেট সংশ্লিষ্টরা অসন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার এ সময় বলেন, আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় ঠিক করতে হবে, তাহলেই কাজগুলো সহজ হবে। আমরা চেষ্টা করছি, তবে নির্বাচন এখনো হয়নি। রাজশাহীর সম্মান বজায় রেখে প্রতিটি জায়গায় কাজ করতে হবে। বাইরের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, রাজশাহী জেলা ক্রিকেট থেকেই প্রতিনিধি পাঠানো হবে। এসব বিষয়ে চিন্তামুক্ত থাকতে পারেন।

তিনি আরও জানান, অ্যাডহক কমিটির যেসব পরিবর্তন হয়েছে, সেসব সম্পর্কে তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবি প্রতিনিধি ইফতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাবেক যুগ্ম সম্পাদক মোসাদ্দেক কুদ্দুস সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক রহিস উদ্দিন বাবু, সাবেক নির্বাহী সদস্য মনিরুল জামান,, নুরুল হক সাইফুল ইসলাম সাজু সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন সদস্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু