• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ফেনী জেনারেল হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঠিকাদার ব্যতীত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকরির নিশ্চয়তা, বকেয়া বেতন পরিশোধ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভে অংশ নেওয়া আব্দুর রহিম নামের এক কর্মী অভিযোগ করেন, "ছয় মাস যাবত আমাদের বেতন-ভাতা বন্ধ। ঘরভাড়া দিতে না পারায় বাড়ির মালিক আমাদের ঘর থেকে বের করে দিয়েছে।"

আরেক কর্মী রহিমা আক্তার জানান, "দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় ছেলে সন্তান নিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন হীনশীম পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে।"

বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে স্থায়ী সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ