• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন এক নয় : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জাতীয় নির্বাচন আর ডাকসু, জাকসু নির্বাচন এক নয়। যদি সেইটা হয় তাহলে নির্বাচনে ভয় পান কেন। আপনারা পিআর পদ্ধতি আনতে চান যাতে জনগণ যাতে এমপি নির্বাচন না করতে পারে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, কিছু দল এখন সিলেকশন চায় ইলেকশন চায় না। হাসিনার যেমন নির্বাচন চাই নাই, কোন দল অংশগ্রহণ করে নাই। হাসিনা নিজেই সিলেক্ট করে দিয়েছে সরকারি দল কোনটা আর বিরোধী দল কোনটা। আজ জামায়াতও তাই চায় জনগণের ভোটে এমপি নির্বাচন হবে না, পার্টি সিলেক্ট করে দিবে কোন ৩০০ জন এমপি হবে।

তিনি বলেন, আমরা জামায়াতকে বলবো আপনারা হাসিনার পথে হাটবেন না, তাহলে জনগণ মেনে নিবে না। বিএনপি কখনো ক্ষমতার জন্য লড়াই করে নাই। ১৭ বছর বিএনপিকে বিভক্ত করার অনেক ভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান এবং এই মহাসচিব (মির্জা ফখরুল) এর দৃঢ়তার কারণে বিএনপিকে এদিক সেদিক নিতে পারে নাই। মনে রাখবেন বিএনপি এত সস্তা দল না। 

আবদুস সালাম বলেন, বিএনপি দক্ষিণ পন্থীও না কট্টর পন্থীও না আবার বাম পন্থীও না; আমরা মধ্যমপন্থী। আমরা গণন্ত্রকে বিশ্বাস করি। আমরা স্বৈরতন্ত্রকে বিশ্বাস করি না, এক নায়কতন্ত্রকেও বিশ্বাস করি না। এই জন্য বেগম খালেদা জিয়াকে বারবার ক্ষমতার লোভ দেখালেও খালেদা জিয়া আপস করেন নাই। তারেক রহমানও ক্ষমতার কাছে মাতা নত করেন নাই। 

তিনি বলেন, আজ আপনার অনেকেই অনেক কথা বলেন। যদি তারেক রহমানের ক্ষমতার লোভ থাকতো তাহলে ৫ আগষ্টের পরিবর্তনের পরে সবাই চেয়ে ছিলো ক্ষমতা ভাগাভাগি করে বিএনপির সাথে থাকতে। কিন্ত তারেক রহমান তা চান নাই। তিনি চেয়েছেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়