• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

   ৬ নভেম্বর ২০২৪, ০৮:১২ পি.এম.

কিশোরগঞ্জ সদরের ব্রাহ্মণকচুরী গ্রামে জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন যাবত তার নামে মামলা থাকা সত্বেও এলাকায় ঘুরে ঘুরে হুমকি দেয়ার কারণে হিন্দু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের কালীবাড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে সকল মালামালসহ ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এ সময় ঐ পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে এলাকা ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত তারা বাড়ি উঠতে পারছে না ইদ্রিসের ভয়ে।

পরে, গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হামলাকারিরা হুমকী দিতে থাকে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

পাকুন্দিয়ায় কিশোর হত্যার দায়ের একজনের মৃত্যুদন্ড মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় মোবাইল ফোনের জন্য কিশোর হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন ফারুক মিয়া (৩৬) পাকুন্দিয়া উপজেলার বারাবর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন একই গ্রামের রিয়াজ উদ্দিন, পিতা- সিরাজ উদ্দিন উরফে বিছু মিয়া, নূরুল ইসলাম উরফে নূরু মিয়া, পিতা- আঃ হেকিম। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা বর্তমানে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সনের ০৩ সেপ্টেম্বর ভিকটিম আবুল হোসেন (১৪) নোকিয়া মোবাইল সেট নিয়া বন্ধুর সাথে বেড়াতে গেলে ফারুক মিয়া মোবাইল ফোন তার হাত থেকে কেড়ে নিয়ে যায়। এতে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

পরে নিহতের মাতা নাছিমা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে ও ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সাক্ষ্য জেরা শেষে আসামী ফারুক মিয়াকে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদ-, ১০ হাজার টাকা জরিমানা ও আসামী রিয়াজ উদ্দিন ও নূরুল ইসলামকে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আব্দুল সালাম ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. শেখর চন্দ্র সরকার ও পলাতক আসামীর পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এ.বি.এম লুৎফর রাশিদ রানা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া সামরিক অভিযান’ চালাচ্ছে: ইরান
আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া সামরিক অভিযান’ চালাচ্ছে: ইরান
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ, আছে দপ্তর পুনর্বণ্টনের সম্ভবনাও
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ, আছে দপ্তর পুনর্বণ্টনের সম্ভবনাও