• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

যুবসমাজকে সুস্থ ধারার পথে রাখতে খেলা ধুলার বিকল্প নেই: মঈনউদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে কুষ্টিয়ার খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  বিকালে কুমারখালী ও খোকসা যুব সংঘের আয়োজনে। শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের নেতা হাফেজ মঈনুদ্দিন।

খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ফাইনাল খেলা ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় । সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছিল। আয়োজকরা জানিয়েছেন, খেলার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে  স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কাজ করেছে।

উদ্বোধনীয় খেলায় সোমসপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে গোপগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ ।কুমারখালী-খোকসা উপজেলার ৮ টি ইউনিয়ন পৃথক পৃথক ভাবে এই খেলায় অংশ নিবেন।

সদকী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল রাজ্জাক এর পরিচালনায়। খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মইনুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষকদের কেন্দ্রীয় কমিটির সদস্য, হাফেজ মঈনউদ্দিন বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি সমাজ থেকে মাদক সন্ত্রাস অসামাজিক কার্যকলাপ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের যুবসমাজকে সুস্থ ধারার পথে রাখতে বিএনপি সব সময় খেলাধুলার আয়োজনকে উৎসাহিত করবে।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ