• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৫ আসনে গণসংযোগে জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পি.এম.
সংগৃহীত ছবি

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন।

নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম।

পরে আমিরে জামায়াত স্থানীয় এলাকায় গণসংযোগ করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়