• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ফরহাদ মজহার:

জনগণের দুর্বলতায় অপশক্তিকে উৎসাহ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণের দুর্বলতাকে ব্যবহার করে অপশক্তিদের উৎসাহ দিচ্ছে এবং ইসলামের খারাপ ইমেজ তৈরি করতে কাজ করছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, “মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। কিন্তু কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা লজ্জাজনক। সরকারের দায়িত্ব নিজের নাগরিকদের ধর্ম রক্ষা করা, কিন্তু তা পালন করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “কবর থেকে লাশ উত্তোলন ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অথচ মাজার ভাঙার ঘটনায় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের সন্দেহ, ধর্মকে আন্তর্জাতিকভাবে নকলভাবে প্রদর্শনের চেষ্টা হচ্ছে।”

ফরহাদ মজহার ডক্টর ইউনূসকে পরামর্শ দেন, “আপনি জেনারেল অ্যাসেম্বলিতে রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য যাচ্ছেন। আশা করি দেশের নির্যাতিত মানুষের কথাও তুলে ধরবেন।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা ইস্যুর চেয়ে আমাদের দেশের স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি ও আইনের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটি কমিটি গঠন করে মাজার সংস্কারের জন্য উদ্যোগ নেব।”

সমাবেশে বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন, সুজন সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত
যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম
টোল প্লাজায় বাড়তি নিরাপত্তা যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম
পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী