• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পাংশায় মুরগী খামারের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় মুরগীর খামার করার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ধুপিপাড়া গ্রামের আবু আহমেদ এর ছেলে মো. আনোয়ার হোসেন (৫৫) ও রংপুর জেলার কাউনিয়া থানার গোড়াই গ্রামের মো. কামরুল হাসান (৩০)।

পুলিশ জানায়, প্রায় ১০-১২ দিন আগে সুজানগর গ্রামে গিয়ে দুই ব্যক্তি নিজেদের “মায়ের দোয়া মুরগী ফার্ম এন্ড হ্যাচারী” এর প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাতে। তারা স্থানীয়দের বলে-প্রতিটি মুরগি বছরে ৪০০-৪৫০টি ডিম দেবে, প্রত্যেক সদস্যকে ১৬টি করে মুরগি, ২টি মোরগ ও একটি ঘর দেওয়া হবে। এর বিনিময়ে মাত্র ১২০০ টাকা পরিশোধ করতে হবে এক বছরের মধ্যে।

তাদের প্রলোভনে পড়ে স্থানীয় ২২ জন মানুষ নাম-ঠিকানা দিয়ে অগ্রিম ৫০০ টাকা করে মোট ১১ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুত মুরগি না পেয়ে ভুক্তভোগীরা কার্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। এতে তারা নিশ্চিত হন যে, এটি প্রতারণা।

পরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় একই কায়দায় প্রতারণার চেষ্টা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে ভুক্তভোগীরা ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করেন। পরে বাহাদুরপুর তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে আসামিদের হেফাজতে নেয়।

এই ঘটনায় ভুক্তভোগী রত্না বেগম (৩০) নামের একজন বাদী হয়ে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আসামিদ্বয় পাংশা থানা এলাকায় গ্রামের সহজ-সরল মানুষের কাছে গিয়ে নানা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমন তথ্যে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে ভুক্তভোগীর মাধ্যমে মামলা রুজুপূর্বক শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা- এসকে পাল সমীর/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ