• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নবীনগরে বিএনপির মনোনয়ন চান আউয়াল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসেবে নিজেকে এগিয়ে ধরেছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর থেকে বিএনপির মনোনয়ন চাইব এবং এজন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।”

এ সময় মোহাম্মদ আব্দুল আউয়াল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশ উন্নতি ও সমৃদ্ধিতে এগিয়ে যাবে।  

এই কর্মসূচি বাস্তবায়ন করতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, তাদের পক্ষে এবং দেশের কল্যানে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে বলেও মনে করেন তিনি। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন দিলে এবং নির্বাচনে জয়লাভ করলে ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান আব্দুল আউয়াল। 

আর দল যদি মনে করেন তার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। তবে দলের ৩১ তথা বাস্তবায়নে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ