স্বৈরাচার রুখতে পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিগদাইর-আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় “স্বৈরাচার রুখতে পিআর পদ্ধতিতে ভোট” শীর্ষক পক্ষে-বিপক্ষে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে আলোচিত এই প্রতিযোগিতার সভাপতিত্ব করেন মুফতি শফিকুল ইসলাম রাহমানী।
বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি আহম্মেদ কবীন খান এবং মুফতি রেজাউল করীম।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পি.আর. পদ্ধতির সুফল ও কুফল নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
পক্ষের বক্তারা যুক্তি দেন, এ পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, ক্ষুদ্র দল ও সংখ্যালঘুরাও প্রতিনিধিত্বের সুযোগ পায়। ফলে একক গোষ্ঠীর দমননীতি বা স্বৈরাচারী শাসনের আশঙ্কা হ্রাস পায়।
বিপক্ষের বক্তারা বলেন, এ পদ্ধতি জটিল, ব্যয়বহুল এবং সরকার গঠনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তারা মনে করেন, প্রত্যক্ষ ভোটের সরলতাই গণতন্ত্রকে আরও সুসংহত করে।
বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে শেষ পর্যন্ত পি.আর. পদ্ধতির পক্ষে থাকা দল বিজয়ী হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা এ আয়োজনকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা বিকাশ ও যুক্তিবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ







