ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় “প্রামাণ্য ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জন সচেতনতা তৈরি" ডকুমেন্টারী প্রদর্শনী, অভিাবক, কিশোর -কিশোরী সমাবেশ ও বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব সমাজ কল্যান সমিতি চাইন্ড নট ব্লাইট প্রজেক্টের ভাঙ্গামোড় ইউনিয়নের ফিল্ড ফেসিলেটর জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,
নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আনারুল হক, সহকারি প্রধান শিক্ষক ওবায়দুল হক ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব শেখ,ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের কার্যনির্বাহী সদস্য রোকন সরকার সহ আরো অনেকে।
সমাবেশ শেষে বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার ও গরিব মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ভিওডি বাংলা/ এমএইচ







